রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

রমজান মাস শুরু হতে পারে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৪৯৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : আগামী রমজান মাস শুরু হতে পারে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে ১ মার্চ প্রথম রোজা রাখবেন মুসল্লিরা। তবে পুরো বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। যদি ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ না দেখা যায় তাহলে ১ মার্চ থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র এ মাস শুরু হবে।

চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী আরবি বছর গণনা করা হয়। ফলে চাঁদ দেখার ওপর নির্ভর করে কবে কোন মাস শুরু হবে। আর এ কারণে প্রতি বছর রমজানের সময়ও (১০ থেকে ১২ দিন) পরিবর্তন হয়।

রমজানের চাঁদ দেখা যাওয়ার পর ওইদিন রাতেই তারাবির নামাজ পড়েন মুসল্লিরা। এরপর সূর্যোদয়ের আগে গ্রহণ করেন সেহরি। সারাদিন সব ধরনের পানাহার থেকে বিরত থাকার পর সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করেন।

পৃথিবীর অনেক দেশে এখনো খালি চোখে চাঁদ দেখাকেই প্রাধান্য দেওয়া হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ কিছু দেশে গণনার ওপর ভিত্তি করে রমজান শুরু ও শেষের তারিখ জানিয়ে দেওয়া হয়। সেসব দেশে খালি চোখে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হয় না।

রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অন্যরকম ভ্রাতৃত্ববোধ দেখা যায়। এছাড়া এই সময় মুসল্লিরা দান সদকাও বাড়িয়ে দেন। এক মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন সারা বিশ্বের সব মুসলিম।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews