সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

পুত্রের কিল-ঘুষিতে প্রাণ হারালেন বৃদ্ধ বাবা

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

সংবাদদাতা : সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা এলাকায় পুত্রের কিল-ঘুষিতে প্রাণ হারিয়েছেন কামরান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ। এতে আহত হয়েছেন ঘাতকের মা ও বোন। অভিযুক্ত পুত্র রাজু আহমদ (৩০) ও তার স্ত্রীকে পুলিশ আটক করেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলার পৌরএলাকার সরস্বতি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মো. আব্দুন নাসের।

প্রাপ্ত সূত্রমতে, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন থেকে পিতার সঙ্গে পুত্র রাজু আহমদের বিরোধ চলে আসছিল। শুক্রবার কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার বাবাকে মারধর করে। বাবাকে বাঁচাতে মা-বোন এগিয়ে গেলে তারাও আহত হয়। তাৎক্ষণিক রাজু’র বাবা-মাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা কামরান মিয়াকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মো. আব্দুন নাসের বলেন, পুত্রের কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews