মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ নানকার দিবস: শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সিলেটের কৃষকের ঐতিহাসিক বিদ্রোহের স্মরণ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি এম এ সাত্তারের হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক ও প্রতিবাদ সভা নিউইয়র্কে শ্রীধরার আতিকুর রহমানের মমতাময়ী মায়ের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ: প্রভাব নয়, সরকারি গাইডলাইনই হোক চূড়ান্ত সিদ্ধান্ত প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব

বিয়ানীবাজার উপজেলা মসজিদে পাঁচ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিলেন আলহাজ্ব বদরুজ্জামান

  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৬৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেছেন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব বদরুজ্জামান এর মতো মানবিক মানুষরাই আমাদের সম্পদ। এধরনের চিত্ত ও বিত্তশালীরা সামাজিক কার্যক্রমে এগিয়ে আসলে দেশ ও জাতি উপকৃত হবে।

যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব বদরুজ্জামান গেল ফেব্রুয়ারিতে কুড়ারবাজার উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের প্রয়োজনে ২ লক্ষ ৫ হাজার টাকা দিয়ে আজীবন দাতা সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করেন।নির্মিত শহীদ মিনার উদ্বোধন হলেও তিনি দাতা সার্টিফিকেট না পাওয়ায় গতকাল (১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (বিদ্যালয়ের সভাপতি) এর সাথে সাক্ষাৎ করেন ও মত বিনিময় করেন। বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষাবিদ মো. আতাউর রহমান ও মুফতি মাওলানা আবুল কাশেম এর উপস্থিতিতে ইউএনও কাজী শামীম এর আহবানে বিয়ানীবাজার উপজেলা মসজিদের জন্য ৩টি দোকান কোটা ও অজুখানা নির্মাণের জন্য তিনি ০৫ (পাঁচ) লক্ষ টাকার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন।

আলহাজ্ব বদরুজ্জামান একজন ব্যবসায়ী। দেশে-বিদেশে তাঁর ব্যবসা রয়েছে। তিন শুধুমাত্র ব্যবসায়ী নন। তিনি মনের দিক থেকে একজন সমাজ সেবী, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব। লন্ডন প্রবাসী হলেও নিজের ব্যবসার লাভ্যাংশের বড় একটি অংশ সমাজের বিভিন্ন সামাজিক খাতে দীর্ঘ দিন ধরে ব্যয় করে আসছেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তা ঘাট, ঘর বাড়ী, টিবওয়েল, এমনকি কৃষকের মুখে হাসি ফুটানোর জন্য ট্রাক্টর, পানির পাম্প, স্যানেটারী, ল্যাট্রিন, বন্যার্তদের রিলিফ প্রদান-সহ মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কিন্ডার গার্ডেন, ক্লাব, সমিতিতে নি:স্বার্থে দান করার নিদর্শন রয়েছে।

আলহাজ বদরুজ্জামানের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারী গ্রামে। নিজ গ্রামে তিনি কোরআনের আলো প্রসারে আবাসিক হোটেলসহ ‘বদরুজ্জামান হাফিজিয়া মাদরাসা’ নামে একটা দ্বীনি প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন। এ মাদ্রাসার শিক্ষক বেতন ভাতাসহ শিক্ষক-শিক্ষার্থীদের আবাসিক যাবতীয় ব্যয়ভার নিজে বহন করে আসছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews