বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রায়নগরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতিসহ তিনজনকে গলা কেটে হত্যা মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন

১৯ জুন থেকে নতুন অফিস সূচি কার্যকর

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক: ঈদুল আযহার পরে নতুন সময়সূচি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আযহার পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করলো।

রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়সূচি কার্যকর হবে। বেলা ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে। আর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ৩ জুন মন্ত্রিসভা বৈঠকে নতুন অফিস সময়সূচির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, আমরা প্রতিদিন আট ঘণ্টা কাজ করবো। এ হিসেবে সপ্তাহে ৪০ ঘণ্টা। তার আগে ৩৫ ঘণ্টা কাজ করতাম। সেটি বিশেষ ব্যবস্থা ছিল। আমরা এখন মূল অবস্থানে চলে এলাম। বৈশ্বিক মন্দার মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে ২০২২ সালে অফিস সময় এক ঘণ্টা কমানো হয়েছিল।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews