মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি এম এ সাত্তারের হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক ও প্রতিবাদ সভা নিউইয়র্কে শ্রীধরার আতিকুর রহমানের মমতাময়ী মায়ের ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ: প্রভাব নয়, সরকারি গাইডলাইনই হোক চূড়ান্ত সিদ্ধান্ত প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু

সংরক্ষিত নারী আসনে আ.লীগের তালিকা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ তালিকা প্রকাশ করা হয়।

দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

এবার সংরক্ষিত আসনে প্রার্থী হতে ১ হাজার ৫৪৯ জন আগ্রহী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

প্রাপ্ত সূত্রমতে, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৮ জনের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ তালিকায় নাম রয়েছে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমা চক্তবর্তী’র।

এর আগে, গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews