মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ হাসি নাহিদের, হারলেন শমসের

  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৯২ বার পড়া হয়েছে

সিলেটে জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন। এ আসনের নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নানামূখী আলোচনা ও জল্পনা-কল্পনায় যতসব গুঞ্জন ছিল তার অবসান ঘটিয়ে শেষ হাসি হাসলেন নৌকার প্রার্থী, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ আসনে ১৮ হাজার ২৯০ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে ৫৭ হাজার ৭৭৮ ভোট পড়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন ঈগল প্রতীকে ৩৯ হাজার ৪৮৮ ভোট পেয়েছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি সোনালী আঁশ পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট। এছাড়াও পেয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম উদ্দিন ৫ হাজার ৫৭৯ ভোট, মিনার প্রতীকের প্রার্থী সাদিকুর রহমান ৬২২ ভোট ও ছড়ি প্রতীকের প্রার্থী আতাউর রহমান ১৬৯ ভোট।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৭ জানুয়ারি) এ আসনে হেভিওয়েটদের প্রতিদ্বন্দ্বিতা ছিল। ফলে নুরুল ইসলাম নাহিদের বিজয় নিয়ে শঙ্কায় ছিলেন নেতাকর্মীরা। এ আসনে নুরুল ইসলাম নাহিদের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী বীরবিক্রম এবং ঈগল প্রতীকের স্বতন্ত্রের ব্যানারে আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন। এছাড়া লাঙ্গল প্রতীকে সেলিম উদ্দিন-সহ আরও দুই প্রার্থী। অবশেষে ভোটের ফলাফলে নৌকা প্রতীকে নুরুল ইসলাম নাহিদকেই বেছে নিলেন সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews