পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজারে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরগ্রহণকারী ২৬ জন প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক ও অফিস সহকারীকে সংবর্ধনা দেবে বাংলাদেশ শিক্ষক সমিতি, বিয়ানীবাজার উপজেলা শাখা।
আগামী ১৬ নভেম্বর ২০২৬, সোমবার, দুপুর ১২টায় বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি, বিয়ানীবাজার উপজেলা শাখার অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত অবসরগ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির খান এবং বিয়ানীবাজার উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান।
আয়োজক কমিটির প্রকাশিত সংশোধিত তালিকা অনুযায়ী সংবর্ধিত ২৬ জন হলেন—
১. মো. জালাল উদ্দিন, প্রধান শিক্ষক, জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়।
২. ফরিদ উদ্দিন, সিনিয়র শিক্ষক, জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়।
৩. হাজী সুফিয়ান আহমদ, প্রধান শিক্ষক, মুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
৪. আজিম উদ্দীন, সিনিয়র শিক্ষক, মুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
৫. খন্দকার হালিমুজ্জামান, সিনিয়র শিক্ষক, মুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
৬. মো. আতাউর রহমান, প্রধান শিক্ষক, দাসউরা উচ্চ বিদ্যালয়।
৭. মো. নজরুল হক, প্রধান শিক্ষক, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়।
৮. মোছা. হাজেরা বেগম, সিনিয়র শিক্ষক, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়।
৯. মো. আব্দুল হেকিম, সিনিয়র শিক্ষক, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়।
১০. মো. আব্দুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক, চারখাই উচ্চ বিদ্যালয়।
১১. নিতাই পদ দাস, সিনিয়র শিক্ষক, চারখাই উচ্চ বিদ্যালয়।
১২. মো. আব্দুদ দাইয়ান, প্রধান শিক্ষক, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়।
১৩. রবীন্দ্র নন্দী, প্রধান শিক্ষক, দুবাগ স্কুল অ্যান্ড কলেজ।
১৪. উপেন্দ্র মোহন শাহা, সিনিয়র শিক্ষক, দুবাগ স্কুল অ্যান্ড কলেজ।
১৫. মোস্তফা উদ্দীন চৌধুরী, সিনিয়র শিক্ষক, বালিঙ্গা উচ্চ বিদ্যালয়।
১৬. দীবা সেন, সিনিয়র শিক্ষক, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়।
১৭. সায়মা আমিন, সিনিয়র শিক্ষক, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়।
১৮. মুহিবুর রহমান, সিনিয়র শিক্ষক, গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়।
১৯. মো. আব্দুল বারী, সিনিয়র শিক্ষক, গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়।
২০. মো. রেজাউল করিম, প্রধান শিক্ষক, কুড়ার বাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়।
২১. মো. মিফতাহুল বর চৌধুরী, প্রধান শিক্ষক, দেউলগ্রাম দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়।
২২. সফিউল আলম, প্রধান শিক্ষক, আছিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ।
২৩. সুমিত চন্দ নাথ, সিনিয়র শিক্ষক, লাউতা উচ্চ বিদ্যালয়।
২৪. শাহিদুর রহমান শাহিন, সিনিয়র শিক্ষক, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়।
২৫. লুৎফুর রহমান, সিনিয়র শিক্ষক, দি নিউ জেনারেশন উচ্চ বিদ্যালয়।
২৬. মো. রিয়াজুল ইসলাম, সিনিয়র শিক্ষক, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সদস্যদের সহযোগিতার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি, বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মো. আব্দুদ দাইয়ান ও সচিব অসীম কান্তি তালুকদার এবং অবসর সংবর্ধনা কমিটি-২০২৬-এর আহ্বায়ক নুরুল আলম সেলিম এক আমন্ত্রণবার্তায় সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
দীর্ঘদিন শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ বিনির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা জানানোর এ উদ্যোগ শিক্ষকসমাজের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের একটি তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। - বিজ্ঞপ্তি
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯