গ্রাম পুলিশের দায়িত্ব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি কিংবা কর্মকর্তাদের চা-নাস্তা পরিবেশন করা নয়; বরং গ্রামের মানুষের জনসেবা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করাই তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী রুহিন চৌধুরী ফরহাদ।
তিনি বলেন, গ্রাম পুলিশ গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধে সহযোগিতা করা, স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কিন্তু দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে তাঁদের মূল দায়িত্বের বাইরে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি কিংবা কর্মকর্তাদের ব্যক্তিগত বা দাপ্তরিক কাজে নিয়োজিত করার প্রবণতা দেখা যায়। এতে তাঁদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জনসেবামূলক দায়িত্বও ব্যাহত হতে পারে।
রুহিন চৌধুরী ফরহাদ বলেন, গ্রাম পুলিশের যথাযথ মর্যাদা, দায়িত্ব ও কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তাঁদের দিয়ে অপ্রাসঙ্গিক কাজ না করিয়ে গ্রামের মানুষের কল্যাণ ও জননিরাপত্তায় যথাযথভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গ্রাম পুলিশের পেশাগত মর্যাদা রক্ষা এবং তাঁদের নির্ধারিত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
রুহিন চৌধুরী ফরহাদ
উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯