পঞ্চখণ্ড আই ডেস্ক : জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তার স্বার্থে আগামীকাল শনিবার (৭ নভেম্বর) বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিয়ানীবাজার জোনাল অফিস সূত্রে জানা গেছে, ৪ ডি (কুড়ারবাজার) ফিডারের আওতাধীন এলাকায় গাছের ডালপালা ও বাঁশ কাটার জন্য সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
কুড়ারবাজার ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো: রাঙ্গাউটি, লাসাইতলা, ফতেহপুর, বাগের টিলা, নবাং-সুতারকান্দি, কসবা, শ্রীধরা, আরিজখা টিলা, ইমামবাড়ি, কেয়াছড়া, মোকামবাড়ি, ঘড়রবন্দ, লাউঝারী, কুড়ারবাজার কলেজ, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ, আকাখাজানা, আঙ্গুরা বাজার, ফাঁড়ির বাজার, আঙ্গুরা-মোহাম্মদপুর ও আঙ্গুরা-মোহাম্মদপুর মাদ্রাসা।
এছাড়া দাসগ্রাম, রাঙ্গামাটি ও ফতেহপুর এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
অন্যদিকে, ১ এ (উপজেলা) ফিডারের আওতাধীন এলাকায় জরুরি কাজের জন্য সকাল ৭টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
উপজেলা ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো: ইনার কলেজ রোড, বিয়ানীবাজার, ক্ষুদিরগ্রাম, নয়াগ্রাম, উপজেলা পরিষদ, পৌরসভা, পণ্ডিতপাড়া, খাসা নয়াবাজার, খাসা বিদ্যুৎ অফিস, বিয়ানীবাজার থানা, ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। তাই বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ না করে বিদ্যুৎ লাইন-সংক্রান্ত কোনো কাজ কিংবা লাইনের কাছাকাছি গাছ কাটাকাটি না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১, বিয়ানীবাজার জোনাল অফিস।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯