পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পৌরসভার সুপাতলা গ্রামের প্রবীণ মুরব্বি আবদুল খালিক লালু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ভোর ৫টায় নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের বর্তমান প্রচার সম্পাদক এবং এবি মিডিয়া গ্রুপের সিইও রিজু মোহাম্মদের পিতা।
আবদুল খালিক লালু বিয়ানীবাজারের সুপাতলা গ্রাম ও আশপাশের এলাকায় দীর্ঘদিন সামাজিক কর্মকাণ্ড এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সাবেক গ্রাম সরকার হিসেবে সামাজিক বিরোধ নিষ্পত্তি, পারস্পরিক সম্প্রীতি রক্ষা ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রবাসী কমিউনিটির মধ্যেও সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে তিনি ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুতে বিয়ানীবাজারের রাজনৈতিক, সামাজিক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯