পঞ্চখণ্ড আই ডেস্ক : গতকাল ২৬ অক্টোবর রাত ১০টায় স্থানীয় কমিউনিটি সেন্টারে শ্রীধরা ত্রিমুখী বাজার কমিটির ২০২৭–২০২৮ মেয়াদের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটের মাধ্যমে সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
নির্বাচনে সভাপতি পদে বুরহান উদ্দিন ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে জয়নুল ইসলাম ২২ ভোট এবং কোষাধ্যক্ষ পদে রুমন আহমদ ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বাজারের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে অবশিষ্ট আটজন সদস্য মনোনীত করে মোট ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পাশাপাশি বাজার কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদানের জন্য একটি নতুন উপদেষ্টা পরিষদও গঠন করা হবে।
নবনির্বাচিত কমিটি বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সার্বিক ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯