পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্ডার ফ্রিকোয়েন্সির কারণে ১৩২ কেভি সঞ্চালন লাইনের কয়েকটি লাইন ট্রিপ করায় বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হতে পারে বলে জানানো হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি, বিয়ানীবাজারের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পার্থ চক্রবর্তী পঞ্চখণ্ড আই অনলাইনকে জানান, ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর আন্ডার ফ্রিকোয়েন্সির কারণে ১৩২ কেভি সঞ্চালন লাইনের কয়েকটি লাইন ট্রিপ করে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের সাময়িক লোডশেডিংয়ের মুখে পড়তে হতে পারে। এ অবস্থায় গ্রাহকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯