পঞ্চখণ্ড আই ডেস্ক : সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩৩ কেভি মেইন লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা ও বাঁশ কাটার কাজের জন্য আগামীকাল, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিয়ানীবাজার উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে—
🔹 মেওয়া পয়েন্ট থেকে: দুবাগ, শেওলা, চারখাই ও আলীনগর পর্যন্ত।
🔹 তিলপাড়া ইউনিয়ন: তিলপাড়া, চন্দরপুর, মাটিজোড়া, পীরের চক, বিলবাড়ি, নালবহর, কান্দিগ্রাম ও সদরপুরের আংশিক এলাকা।
🔹 কুরারবাজার ইউনিয়ন: দেউলগ্রাম, কুটলিপাড়া ও গবিন্দশ্রীর আংশিক এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
বিশেষ সতর্কবার্তা: নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে। তাই বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্ধারিত সময়কে সম্পূর্ণ নিরাপদ সময় হিসেবে বিবেচনা করা যাবে না।
বিদ্যুৎ অফিসকে অবহিত না করে বিদ্যুৎ লাইনের আশপাশে কোনো কাজ করা কিংবা গাছের ডালপালা কাটানো থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯