সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী চারখাই উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত সরাসরি ভোটে নির্বাচিত চারজন অভিভাবক প্রতিনিধিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির (বাশিস) সভাপতি মো. আব্দুদ দাইয়ান।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুলসংখ্যক অভিভাবক ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন বিদ্যালয়ের অভিভাবকদের গণতান্ত্রিক অংশগ্রহণের একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও নির্বাচিত দাতা সদস্যরা সম্মিলিতভাবে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।
তিনি নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীদেরও অভিনন্দন জানান। তাঁর মতে, তাঁদের অংশগ্রহণ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলেছে এবং ভোটারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে।
অভিনন্দন বার্তায় মো. আব্দুদ দাইয়ান আরও বলেন, নির্বাচনে বিজয়ী ও বিজিত সব প্রার্থী, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯