বিশেষ সংবাদদাতা, চারখাই থেকে : বিয়ানীবাজারের চারখাই বাজার ত্রিবার্ষিক বণিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর ২০২৬ চারখাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে চারখাই বাজার বণিক সমিতির নতুন কমিটি নির্বাচিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে দুলাল আহমেদ, সহ-সভাপতি পদে আব্দুল বাতিন, সাধারণ সম্পাদক পদে হিরন আহমদ, সহ-সাধারণ সম্পাদক পদে মিলন আহমদ, অর্থ সম্পাদক পদে সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মুকিত এবং প্রচার সম্পাদক পদে ফরহাদ আহমদ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান, মোহাম্মদ আলী আহমদ ফাহিম, আতাউর রহমান, রফিক আহমদ, আবদুল মুকিত (সোনা মিয়া) ও আতাবুর রহমান।
নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন কমিটিকে ঘিরে চারখাই বাজারের ব্যবসায়ী মহলে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের শৃঙ্খলা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং চারখাই বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯