পঞ্চখণ্ড আই প্রতিবেদক: দেশের শতবর্ষী বেসরকারি স্কুল ও কলেজের তালিকা প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তৈরি এ তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে যোগ্য প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) মাউশি থেকে তালিকাটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
মাউশির তালিকা বিশ্লেষণে দেখা যায়, বিভাগভিত্তিকভাবে ঢাকা বিভাগের ১৬৮টি, চট্টগ্রামের ১৫৯টি, খুলনার ১২৬টি, রাজশাহীর ১০১টি, ময়মনসিংহের ৭৪টি, বরিশালের ৬৯টি, রংপুরের ৬৯টি এবং সিলেট বিভাগের ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান এতে স্থান পেয়েছে।
সিলেট বিভাগের ৪২ শতবর্ষী প্রতিষ্ঠানের মধ্যে-
হবিগঞ্জ জেলার ১১টি
১. হাজী আবদুল হাকিম ভূঁইয়া হাই স্কুল অ্যান্ড কলেজ
২. জলসুখা কে.জি.পি. হাই স্কুল — আজমিরীগঞ্জ
৩. মিরসরাই হাই স্কুল — চুনারুঘাট
৪. হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ — হবিগঞ্জ সদর
৫. জে.কে অ্যান্ড এইচ.কে. হাই স্কুল অ্যান্ড কলেজ — হবিগঞ্জ
৬. রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় — লাখাই
৭. জগদীশপুর জে.সি. হাই স্কুল অ্যান্ড কলেজ — মাধবপুর
৮. আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয় — মাধবপুর
৯. আউলিয়াবাদ রাম কেশব উচ্চ বিদ্যালয় — মাধবপুর
১০. ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল অ্যান্ড কলেজ — মাধবপুর
১১. শায়েস্তাগঞ্জ হাই স্কুল — শায়েস্তাগঞ্জ
মৌলভীবাজার জেলার ১১টি
১২. কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় — কমলগঞ্জ
১৩. আলী আমজাদ হাই স্কুল অ্যান্ড কলেজ — কুলাউড়া
১৪. নয়াবাজার কে.সি. হাই স্কুল অ্যান্ড কলেজ — কুলাউড়া
১৫. দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয় — মৌলভীবাজার সদর
১৬. আজাদ বখত হাই স্কুল অ্যান্ড কলেজ — মৌলভীবাজার সদর
১৭. আজমনি বহুমুখী হাই স্কুল — মৌলভীবাজার সদর
১৮. কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ — মৌলভীবাজার সদর
১৯. জগৎসী গোপাল কৃষ্ণ এম. সাইফুর রহমান স্কুল অ্যান্ড কলেজ — মৌলভীবাজার সদর
২০. রাজনগর পোর্টিয়াস হাই স্কুল — রাজনগর
২১. ভুনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ — শ্রীমঙ্গল
২২. ভিক্টোরিয়া হাই স্কুল — শ্রীমঙ্গল
সুনামগঞ্জ জেলার ৬টি
২৩. সাতগাঁও উচ্চ বিদ্যালয় — বিশ্বম্ভরপুর
২৪. দিরাই হাই স্কুল — দিরাই
২৫. রাজনগর কৃষ্ণ চন্দ্র পাবলিক সেকেন্ডারি স্কুল — দিরাই
২৬. চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় — ছাতক
২৭. মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ — ছাতক
২৮. পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয় — জগন্নাথপুর
সিলেট জেলার ১৪টি
২৯. দুবাগ স্কুল অ্যান্ড কলেজ — বিয়ানীবাজার
৩০. জামশেদ আহমদ হাই স্কুল — বিয়ানীবাজার
৩১. পঞ্চখণ্ড হরগোবিন্দ হাই স্কুল — বিয়ানীবাজার
৩২. লাউতা হাই স্কুল — বিয়ানীবাজার
৩৩. একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় — বিশ্বনাথ
৩৪. রাখালগঞ্জ কে.সি. হাই স্কুল — দক্ষিণ সুরমা
৩৫. লালাবাজার বি.এল. হাই স্কুল অ্যান্ড কলেজ — দক্ষিণ সুরমা
৩৬. ভাদেশ্বর নাসির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ — গোলাপগঞ্জ
৩৭. ঢাকাদক্ষিণ বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ — গোলাপগঞ্জ
৩৮. দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ — কানাইঘাট
৩৯. রাজা জি.সি. হাই স্কুল — সিলেট সদর
৪০. কিশোরী মোহন গার্লস হাই স্কুল — সিলেট সদর
৪১. শাহজালাল হাই স্কুল — ওসমানীনগর
৪২. গুরু সদয় স্কুল অ্যান্ড কলেজ — জকিগঞ্জ
বিয়ানীবাজারের চার প্রতিষ্ঠান:
সিলেট বিভাগের তালিকায় বিয়ানীবাজার উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো—দুবাগ স্কুল অ্যান্ড কলেজ, জামশেদ আহমদ হাই স্কুল, পঞ্চখণ্ড হরগোবিন্দ হাই স্কুল এবং লাউতা হাই স্কুল।
এর আগে গত ২৫ আগস্ট শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা প্রস্তুতের জন্য মাউশিকে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ২ সেপ্টেম্বর মাউশি সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলোকে এ বিষয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেয়।
মাউশির আঞ্চলিক কার্যালয়ের তথ্যের পাশাপাশি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকেও তথ্য সংগ্রহ করে তালিকাটি প্রস্তুত করা হয়েছে।
তবে তালিকায় স্থান পাওয়া মানেই কোনো প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে জাতীয়করণ হচ্ছে না। জাতীয়করণের ক্ষেত্রে পরবর্তী যাচাই-বাছাই ও সরকারের নীতিগত সিদ্ধান্তই চূড়ান্ত বিষয় হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯