পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদ চত্বরের টাইলসকরণ কাজ প্রায় শেষের পথে। মুসল্লিদের অনুদান, ছয় ব্যক্তির আর্থিক সহযোগিতা এবং কলেজ ফান্ডের অর্থে এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
কাজের হিসাব অনুযায়ী, মুসল্লিদের অনুদান ২৩০ ব্যাগ সিমেন্ট মূল্য বাদে—বালু, টাইলস ও অন্যান্য নির্মাণসামগ্রীর মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা এবং মজুরি ১ লাখ ৬০ হাজার টাকা—সব মিলিয়ে গ্রাউন্ড চত্বরের কাজে মোট ব্যয় হচ্ছে ৫ লাখ ২০ হাজার টাকা।
এর মধ্যে ছয় ব্যক্তির অনুদান ১ লাখ ৩৫ হাজার টাকা এবং কলেজ ফান্ড থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকা ব্যয় করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদ কমিটি বিলুপ্ত হলে মসজিদ চত্বরের টাইলসকরণের জন্য মুসল্লিদের কাছ থেকে আদায়কৃত ৩ লাখ ৩৯ হাজার ৬৮১ টাকা তৎকালীন কমিটির কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন কলেজ কর্তৃপক্ষের কাছে রেখে যান।
পরবর্তীতে নবাগত অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ যোগদানের পর ২০২৫ সালের জুলাই মাসে ওই আমানতের অর্থ ব্যবহার করে মসজিদের প্রথম তলায় টাইলসকরণের কাজ সম্পন্ন করেন। এতে নির্মাণসামগ্রী বাবদ ৩ লাখ ৪৫ হাজার ৪৫৪ টাকা এবং মজুরি বাবদ প্রায় ৫৮ হাজার টাকা ব্যয় হয়।
প্রথম তলার কাজ সম্পন্ন হওয়ার পর বিষয়টি পুরোনো মুসল্লিরা অধ্যক্ষের কাছে অবহিত করলে তিনি মসজিদের গ্রাউন্ড চত্বর টাইলসকরণের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় চলতি সেপ্টেম্বর মাসে গ্রাউন্ড চত্বরের টাইলসকরণের কাজ শুরু হয়। বর্তমানে কাজটি সমাপ্তির পথে।
প্রতিশ্রুতি পূরণ করে মসজিদের গ্রাউন্ড চত্বর টাইলসকরণের উদ্যোগ নেওয়ায় বিয়ানীবাজার সরকারি কলেজ মসজিদের মুসল্লিরা অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯