শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি:
সাংবাদিকতা, সমাজসেবা ও সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক ঘোষণা’র ২০২৬ সালের বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক ও সাংবাদিকতা শ্রেষ্ঠ সম্মাননায় ভূষিত হয়েছেন তরুণ কবি, সাংবাদিক, শিক্ষানবিশ আইনজীবী, মানবাধিকারকর্মী ও সংগঠক সাদিক হোসেন এপলু।

গত বুধবার (১২ আগস্ট ২০২৬) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দৈনিক ঘোষণা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। এ সময় দৈনিক ঘোষণা’র সম্পাদক ও প্রকাশক মো. সাহিদুর রহমান টেপাসহ সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্মাননা গ্রহণের পর সাদিক হোসেন এপলু বলেন, এ অর্জন তাঁর একার নয়; পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও অনুপ্রেরণার ফল। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম, অসঙ্গতি ও দুর্নীতির চিত্র তুলে ধরে সাধারণ মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করার দায়িত্ব আরও বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি ভবিষ্যতে আরও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা এবং মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তাঁর এ অর্জনে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews