বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে ইয়াবা ও ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ৫ জন গ্রেফতার রায়নগরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতিসহ তিনজনকে গলা কেটে হত্যা মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক?

বিয়ানীবাজারে ইয়াবা ও ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ ৫ জন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার:

সিলেটের বিয়ানীবাজারে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf Cough Syrup উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১১নং লাউতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গজারাই এলাকায় অভিযান চালিয়ে রাবেল আহমদ (২২)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মামলার এফআইআর নম্বর ১৫ এবং জিআর নম্বর ১৮১।

একই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি আদিল হোসেন (৩২) ও আলম (৩১)-কেও গ্রেফতার করা হয়।

এর আগে গত ৯ আগস্ট রাতে উপজেলার ২নং চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। রাত পৌনে ১০টার দিকে সেখান থেকে ইকবাল আহমদ (৩৫) ও হানিফ আহমদ ওরফে জীবান (২৫)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf Cough Syrup উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পৃথক ঘটনায় গ্রেফতার পাঁচজনকেই নিয়মিত মামলা ও পরোয়ানা অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) এবং থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদক ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews