জহিরুল ইসলাম সরকার,জুড়ী (মৌলভীবাজার) থেকে:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুয়েতপ্রবাসী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মুন্না মিয়া (২২) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ছুটিতে কুয়েত থেকে দেশে ফেরেন মুন্না। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির নিচতলায় নির্মাণাধীন একটি কক্ষে টাইলসের কাজ চলাকালে তিনি টাইলস কাটার যন্ত্রে সংযুক্ত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ছেলেকে উদ্ধার করতে গিয়ে তাঁর বাবা রিয়াজ উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা দ্রুত দুজনকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নিলে পথেই মুন্না মিয়ার মৃত্যু হয়। তবে রিয়াজ উদ্দিন প্রাণে বেঁচে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মিয়া জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড, বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯