পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবী, বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ সময়ের সাবেক সভাপতি এবং সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি হাজী আব্দুল হাসিব মনিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম হাজী আব্দুল হাসিব মনিয়া বিয়ানীবাজারের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের এক সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের অন্যতম প্রধান, হযরত গোলাবশাহ ওয়াকফ এস্টেট প্রকল্পের সভাপতি এবং কসবা-খাসা গ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি এলাকার মানুষের আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।
তাঁর মৃত্যুতে বিয়ানীবাজারবাসী একজন অভিভাবকতুল্য নেতা, নিবেদিতপ্রাণ সমাজসেবক ও জনগণের অকৃত্রিম বন্ধুকে হারালো। তাঁর অবদান ও স্মৃতি দীর্ঘদিন মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন।
মরহুমের জানাজার নামাজের সময় ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯