“আমার এ সাফল্যের পিছনে বিয়ানীবাজারের মাটি ও মানুষের দোয়া ও ভালোবাসা—যা আমি জীবনে কখনো ভুলবো না।”
— প্রশাসক, সিলেট জেলা পরিষদ
১৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে সিলেট গার্ডেন ইন রেস্টুরেন্টে বিয়ানীবাজারবাসীর সামাজিক সংগঠন “বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেট”-এর উদ্যোগে সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বিয়ানীবাজারের কৃতি সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কাহের চৌধুরী শামীম-কে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিয়ানীবাজারের বিপুল সংখ্যক সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সিলেট বারের সিনিয়র আইনজীবী জুবের আহমদ খানের সঞ্চালনায় এবং সিলেটের সাবেক সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আবুল কাহের চৌধুরী শামীমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের নানা দিক তুলে ধরা হয়।
পাশাপাশি এলাকায় শিক্ষাবিস্তারে তাঁর পরিবারের অবদান, বিশেষ করে বিয়ানীবাজার উপজেলা সদরে অবস্থিত খলিল চৌধুরী এবি নিকেতনের ভূমিকা গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বারের সাবেক সভাপতি ইইউ শহিদুল ইসলাম শাহীন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি ও হোটেল স্টার প্যাসিফিক-এর স্বত্বাধিকারী ফালাউদ্দিন আলী আহমদ, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাইয়ান, চারখাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ হাকিম আহমদ ও বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান, ব্যংকার আব্দুল আহাদ, আব্দুল ফাত্তাহ বক্সী, রাজ্জাকুজ্জামান চৌধুরীসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয় সমিতির কোষাধ্যক্ষ কবির আহমদ সিদ্দিকীর পক্ষে তাঁর সুযোগ্য সন্তান আকবর কবির সিদ্দিকীর মাধ্যমে।
নিজ বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, তিনি সবসময় বিয়ানীবাজারবাসীর সম্মান অক্ষুণ্ণ রেখে কাজ করবেন এবং সকলের জন্য তাঁর দরজা উন্মুক্ত থাকবে। এছাড়া তিনি বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তারা বিয়ানীবাজার জনকল্যাণ সমিতিকে এ পর্যায়ে নিয়ে আসতে বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি অনুষ্ঠানের সার্বিক সফলতার জন্য প্রবাসী সাবেক কোষাধ্যক্ষ ছাদ উদ্দিনসহ সকল প্রবাসী বিয়ানীবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯