1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রমের মর্যাদা ও ন্যায্য অধিকার—মে দিবসের অঙ্গীকার অবসর সুবিধা বোর্ডে স্বচ্ছতা কোথায়—প্রাপ্যতার ন্যায্যতা প্রশ্নের মুখে বিয়ানীবাজারে ইটালী পাঠানোর নামে ১০ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে দুই ভাই: পাল্টাপাল্টি মামলা, তদন্তে পুলিশ কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে সম্ভাবনাময় প্রার্থী অ্যাডভোকেট জুবায়ের আহম্মেদ খান শিক্ষাঙ্গনে ন্যক্কারজনক হামলা: শিক্ষক লাঞ্ছিত, নীরব প্রশাসন—ক্ষোভে ফুঁসছে দেশ সাংবাদিকতার মানোন্নয়নে নতুন উদ্যোগ: শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ গঠনের পরিকল্পনা বিয়ানীবাজারে এসএসসি-দাখিল পরীক্ষার প্রথম দিনেই চাঞ্চল্য: ৩ ছাত্রী উধাও শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ২ জুলাই থেকে শুরু এইচএসসি ২০২৬: পূর্ণ সিলেবাসে পরীক্ষা, শিগগিরই রুটিন প্রকাশ

সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
ইসলামি শরিয়তে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। মহানবী মুহাম্মদ (সা.) ফিতরার গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন, এর দুটি প্রধান উদ্দেশ্য রয়েছে—একটি হলো রমজান মাসে সংঘটিত অনিচ্ছাকৃত ভুলত্রুটি, অশ্লীলতা ও অনর্থক কাজ থেকে রোজাকে পবিত্র করা; অন্যটি হলো গরিব ও মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করা। (সূত্র: সুনানে আবু দাউদ, হাদিস: ১৬০৯)

যেসব মুসলিমের মালিকানায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাদের ওপর ফিতরা ওয়াজিব। এ ক্ষেত্রে সুস্থ, বালেগ বা মুকিম হওয়া শর্ত নয়। নাবালেগ, মুসাফির কিংবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে তার পক্ষ থেকেও ফিতরা আদায় করতে হবে। নাবালেগ বা মানসিক ভারসাম্যহীনের ক্ষেত্রে তাদের অভিভাবক ফিতরা প্রদান করবেন।

হাদিসের বর্ণনা অনুযায়ী গম, যব, খেজুর, কিশমিশ বা পনির দ্বারা ফিতরা আদায় করা যায়। (সূত্র: সহিহ বোখারি, সুনানে তিরমিজি, মুসনাদে আহমদ) পরিমাণ হিসেবে যব, খেজুর, কিশমিশ ও পনির এক সা, যা প্রায় ৩.২৭১ কেজি; আর গম (আটা/ময়দা) আধা সা, যা প্রায় ১.৬৩৬ কেজি। ওজন হিসেবে এক সা প্রায় ৩২৭০.৬ গ্রাম এবং আধা সা প্রায় ১৬৩৫.৩ গ্রাম।

বাংলাদেশের বর্তমান বাজারমূল্য অনুযায়ী আনুমানিক হিসাব করলে আটা (প্রতি কেজি ৬০ টাকা) অনুযায়ী ফিতরা প্রায় ৯৮.১৬ টাকা, যব (প্রতি কেজি ১৩৫ টাকা) অনুযায়ী ৪৪১.৫৮ টাকা, খেজুর (প্রতি কেজি ৩০০ টাকা) অনুযায়ী ৯৮১.৩০ টাকা, কিশমিশ (প্রতি কেজি ৫৫০ টাকা) অনুযায়ী ১,৭৯৯.০৫ টাকা এবং পনির (প্রতি কেজি ১,৫০০ টাকা) অনুযায়ী ৪,৯০৬.৫০ টাকা নির্ধারিত হতে পারে।

রাসুলুল্লাহ মুহাম্মদ (সা.) ছোট-বড়, পুরুষ-মহিলা, স্বাধীন-গোলাম—সবার ওপর ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন। হজরত আবু সাঈদ খুদরি (রা.) ও হজরত আসমা বিনতে আবু বকর (রা.) বর্ণনা করেন, তারা রমজানের শেষ দিনে ফিতরা আদায় করতেন।

সদকাতুল ফিতর কেবল একটি আর্থিক দান নয়; এটি রোজার পূর্ণতা এবং সমাজে সাম্য, সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল নিদর্শন। পবিত্র রমজানের শেষে যথাসময়ে ফিতরা আদায়ের মাধ্যমে আমরা যেমন নিজের ইবাদতকে পরিপূর্ণ করি, তেমনি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ লাভ করি। আল্লাহ তাআলা আমাদের সকলের আমল কবুল করুন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট