দৈনিক ভোরের কাগজ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটায় তিনি সিলেটের শিবগঞ্জ এলাকার সেনপাড়ায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
মিজানুর রহমান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ছেগা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৃত মনোহর আলীর ছেলে এবং চার ভাই-বোনের মধ্যে তৃতীয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে হৃদ্রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চলতি বছরের অক্টোবর মাসে অসুস্থ অবস্থায় তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে কিছুটা সুস্থ হয়ে তিনি বোনের বাসা শিবগঞ্জ এলাকার সেনপাড়ায় অবস্থান করছিলেন। সেখানেই রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।
এদিকে সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি বড়লেখার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রোববার রাত ৯টায় বর্ণি ইউনিয়নের ছেগা গ্রামের স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯