1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুখোশের আড়ালে মানুষ: সতর্ক থাকার সময় এখন ত্যাগী নেতাদের মূল্যায়নে সক্রিয় বিএনপি: সিলেটে বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে নজর ১৮ বছরের অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠান প্রধান পদে আবেদন নয়: শিক্ষামন্ত্রীর নির্দেশ সারা দেশের ৯৭৩ প্রতিষ্ঠান তালিকাভুক্ত, সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের শোক ঘোষণা রোটারি ক্লাব অব বিয়ানীবাজার-এর উদ্যোগে ৫৫ এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ ওয়াকিটকি–প্রাইভেটকার রহস্য: এসআই কামরুলকে ঘিরে নতুন করে প্রশ্ন সদকাতুল ফিতর: রোজার পবিত্রতা ও সামাজিক দায়বদ্ধতা বিয়ানীবাজারে হামলা-লুট: বিচার ও সুরক্ষা চেয়ে ভুক্তভোগির সংবাদ সম্মেলন “গানম্যান নয়, ভরসা জনগণ”—এ বার্তাই এনে দিল এমরান আহমদ চৌধুরীর বিজয়

বড়লেখার সাংবাদিক মিজানুর রহমান আর নেই

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

দৈনিক ভোরের কাগজ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে তিনটায় তিনি সিলেটের শিবগঞ্জ এলাকার সেনপাড়ায় বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

মিজানুর রহমান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ছেগা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৃত মনোহর আলীর ছেলে এবং চার ভাই-বোনের মধ্যে তৃতীয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চলতি বছরের অক্টোবর মাসে অসুস্থ অবস্থায় তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে কিছুটা সুস্থ হয়ে তিনি বোনের বাসা শিবগঞ্জ এলাকার সেনপাড়ায় অবস্থান করছিলেন। সেখানেই রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।

এদিকে সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি বড়লেখার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রোববার রাত ৯টায় বর্ণি ইউনিয়নের ছেগা গ্রামের স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট