বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
আবর্জনার স্তূপ পেরিয়ে জাতীয় স্বীকৃতি: খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পদকজয়ের গল্প রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ? ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজারে শাহজালাল সমবায়ে আমানত কেলেংকারী : অর্থ ফেরতের দাবিতে মামলা, গ্রেপ্তার-২ বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির

সিলেট-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুন নূর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতা আব্দুন নূর।

বুধবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশনায় দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে তাকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহাম্মদ এরশাদের শাসনামল থেকেই আব্দুন নূর বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনের এক পর্যায়ে আব্দুন নূর বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সিলেট জেলা ছাত্র সমাজের সভাপতির দায়িত্বও পালন করেছেন, যা তাকে তৃণমূল থেকে কেন্দ্রীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রাজনীতির পাশাপাশি আব্দুন নূর একজন কবি ও সংস্কৃতি ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

জাতীয় পার্টির এই কেন্দ্রীয় নেতার বাড়ি বিয়ানীবাজার পৌরসভার কসবা এলাকায়। তার মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সিলেট-৬ আসনে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি নতুন গতি পেল বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews