1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ২ জুলাই থেকে শুরু এইচএসসি ২০২৬: পূর্ণ সিলেবাসে পরীক্ষা, শিগগিরই রুটিন প্রকাশ বিয়ানীবাজারের কৃতি সন্তান আবুল কাহের চৌধুরী শামীমকে বর্ণাঢ্য সংবর্ধনা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান জানালেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা ছাড়াল: উৎপাদন ও সরবরাহে বড় ঝুঁকি ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি

সিলেট-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুন নূর

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতা আব্দুন নূর।

বুধবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশনায় দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে তাকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহাম্মদ এরশাদের শাসনামল থেকেই আব্দুন নূর বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনের এক পর্যায়ে আব্দুন নূর বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সিলেট জেলা ছাত্র সমাজের সভাপতির দায়িত্বও পালন করেছেন, যা তাকে তৃণমূল থেকে কেন্দ্রীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রাজনীতির পাশাপাশি আব্দুন নূর একজন কবি ও সংস্কৃতি ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

জাতীয় পার্টির এই কেন্দ্রীয় নেতার বাড়ি বিয়ানীবাজার পৌরসভার কসবা এলাকায়। তার মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সিলেট-৬ আসনে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি নতুন গতি পেল বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট