1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ২ জুলাই থেকে শুরু এইচএসসি ২০২৬: পূর্ণ সিলেবাসে পরীক্ষা, শিগগিরই রুটিন প্রকাশ বিয়ানীবাজারের কৃতি সন্তান আবুল কাহের চৌধুরী শামীমকে বর্ণাঢ্য সংবর্ধনা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান জানালেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা ছাড়াল: উৎপাদন ও সরবরাহে বড় ঝুঁকি ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি

বাংলাদেশ হাইকমিশনের দিল্লিতে সাময়িক কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম বন্ধ

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বিবেচনায় ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সাময়িকভাবে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে দেশীয় নাগরিক ও ভিসা আবেদনকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

হাইকমিশন সূত্রে জানা যায়, গত ২০ ও ২১ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থী একটি সংগঠনের প্রায় ২০–২৫ জন সমর্থক বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা বাংলাদেশিদের ভারত ত্যাগের নির্দেশ দেয় এবং বাংলাদেশ হাইকমিশনারকে হুমকিমূলক বক্তব্য প্রদান করে। এ ধরনের পরিস্থিতির প্রেক্ষাপটেই সাময়িকভাবে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিক এলাকা অত্যন্ত নিরাপদ স্থানে অবস্থিত এবং সেখানে কোনো অননুমোদিত বা উগ্র গোষ্ঠীর প্রবেশের সুযোগ নেই। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, এ ধরনের ঘটনা প্রত্যাশিত নয় এবং বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ঘটনার পর থেকে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবার নিরাপত্তা ঝুঁকি ও হুমকি অনুভব করছেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাইকমিশনের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট