1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মিনা— শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিয়ানীবাজারে ‘জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা’র প্রাণবন্ত আয়োজনে “দেহই আমার মুলুকখানা” ও “সুদীর্ঘ শব্দকথা” বইয়ের মোড়ক উন্মোচন সম্পন্ন আমেরিকার গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: নিজ দেশে ফিরেই করতে হবে আবেদন! গোলাপগঞ্জে চাঞ্চল্য : পারিবারিক বিরোধে গৃহবধূ নিহত সিলেটের ঐক্য ও ভ্রাতৃত্ব রক্ষায় ফুলতলী ঐতিহ্যের প্রাসঙ্গিকতা Π আতাউর রহমান অক্টোবরেই শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘশ্বাস : নবগঠিত বোর্ড কি ফিরিয়ে দিতে পারবে আস্থা? বিয়ানীবাজারে আম খাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, ক্লাস শুরু ৭ জুন বাগবাড়ী SESDP মডেল উচ্চ বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত

ছায়ানট ভবনে হামলা-অগ্নিসংযোগ: ৩৫০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা

পঞ্চখণ্ড আই ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক রিপোর্ট:
সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে রাজধানীর ধানমণ্ডি থানায় মামলাটি করেন।

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় ৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ছায়ানট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল দুর্বৃত্ত ছায়ানট ভবনে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা ভাঙচুর করে এবং বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেয়।

উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একই রাতে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়সহ ছায়ানটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনায় সাংস্কৃতিক অঙ্গন ও সুশীল সমাজে তীব্র উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট