রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

দান কবরে ও আখিরাতে প্রতিদান দেয়, রিয়ায় কবুল হয় না—রাজনগরে আল্লামা ফুলতলীর ত্বরবিয়তী বয়ান

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আয়োজিত এক বিশাল তরবিয়ত ও দু’আ মাহফিলে উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বলেছেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা দানের প্রকৃত প্রতিদান দুনিয়ার চেয়ে আখিরাতে অনেক বেশি। দানের কিছু প্রতিদান কবরে পাওয়া গেলেও এর পূর্ণ প্রতিদান মিলবে আখিরাতে। তবে দানের সঙ্গে যদি লোক দেখানোর মানসিকতা যুক্ত হয়, তাহলে তা আল্লাহর দরবারে কবুল হয় না। শরিয়তের পরিভাষায় এ লৌকিকতাকে ‘রিয়া’ বলা হয়, যা মূলত ‘শিরকে খফি’ বা গোপন শিরক।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে রাজনগর উপজেলার টেংরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ৬ নম্বর টেংরা ইউনিয়ন শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

আল্লামা ফুলতলী আরও বলেন, অভাবগ্রস্তদের হুইল চেয়ার, ক্রাচ, সেলাই মেশিন, কম্বল ও ছাগল দানের মাধ্যমে যারা মানুষের কষ্ট লাঘব করছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের কষ্ট দূর করবেন। রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, এতিম ও বিধবাদের দুঃখ-কষ্ট দূর করার চেষ্টা আল্লাহর পথে জিহাদ করার শামিল।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, মা-বাবার অনুপ্রেরণায় কাদা মাখা পথ ও পাহাড়-পর্বত পেরিয়ে অসহায় মানুষের খেদমতে বেরিয়ে পড়ার শিক্ষা তিনি ছোটবেলা থেকেই পেয়েছেন। সেই প্রেরণাই আজও তাকে অসহায় মানুষের মৃত্যুতে তাঁদের এতিম সন্তানদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।

টেংরা বাজার মাজার মসজিদের খতিব মাওলানা হাফিজ তারেক আহমদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী ও মাওলানা মারজান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লতিফিয়া হ্যান্ডসের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, মাসিক পরওয়ানা-এর সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, আনজুমানে আল-ইসলাহ নিউ ইয়র্ক সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ কাওছার আহমদ, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মাহবুব রহমান ফরহাদ, মৌলভীবাজার জেলা আল-ইসলাহ’র সভাপতি মুফতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ এনামুল হকসহ অন্যান্য বিশিষ্ট আলেম ও নেতৃবৃন্দ।

দিনব্যাপী এ আয়োজনে দুপুর থেকে খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান এবং হযরত সর্দার শাহ (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। মূল পর্বের আগে আয়োজকদের পক্ষ থেকে তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল, হুইল চেয়ার, ক্রাচ, সেলাই মেশিন, ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews