বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

১২০ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ইতালি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই আন্তর্জাতিক ডেস্ক:

চলতি বছর এখন পর্যন্ত ১২০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি। সোমবার (৩ নভেম্বর) ঢাকাস্থ ইতালি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের তথ্যমতে, গত ৩১ অক্টোবর ইতালির কর্তৃপক্ষ চারজন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠায়। তাঁদের কারওই ইতালিতে বৈধভাবে অবস্থানের অনুমতি ছিল না। এর মধ্যে দুজন মাত্র এক মাস আগে ভিসা ছাড়াই লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশ করেছিলেন।

দূতাবাস জানায়, অবৈধ অভিবাসন দমন ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়া জোরদারে ইতালির চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৫ সালে এখন পর্যন্ত ১২০ জনেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়া দূতাবাস সতর্ক করে জানায়—সঠিক ভিসা ছাড়া বা জাল ভিসা ব্যবহার করে পাচারকারী ও দালালদের মাধ্যমে ইতালিতে প্রবেশের চেষ্টা সম্পূর্ণ অবৈধ। এমন ক্ষেত্রে ধরা পড়লে তাৎক্ষণিকভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews