1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
শ্বালেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন ২ জুলাই থেকে শুরু এইচএসসি ২০২৬: পূর্ণ সিলেবাসে পরীক্ষা, শিগগিরই রুটিন প্রকাশ বিয়ানীবাজারের কৃতি সন্তান আবুল কাহের চৌধুরী শামীমকে বর্ণাঢ্য সংবর্ধনা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান জানালেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা ছাড়াল: উৎপাদন ও সরবরাহে বড় ঝুঁকি ৭ জুন থেকে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা: সব বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্র বিয়ানীবাজারে ‘সময়চিত্র’র ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী: সম্প্রীতি, ঐক্য ও পেশাগত বন্ধনের অনন্য মিলনমেলা অবসরের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা: অনলাইন জটিলতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের বহুমাত্রিক ভোগান্তি, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিয়ানীবাজারে প্রশাসক নিয়োগ: কার হাতে উঠছে প্রশাসনের চাবিকাঠি? চারখাই বাজারে ৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি

খশির গ্রামে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু : গলায় ফাঁস দেয়া তরুণীর মরদেহ উদ্ধার

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

বিয়ানীবাজারের খশির এলাকায় ১৭ বছরের এক তরুণীর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খশির (নয়াবাড়ি) গ্রামের বশর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম তামান্না বেগম (১৭)। তিনি মুড়িয়া ইউনিয়নের সারোপার গ্রামের মানিক মিয়ার মেয়ে এবং বশর মিয়ার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানার হেফাজতে নেয়া হয়।
পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট