1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভূমিপুত্রের আদর্শিক বিজয়: নৈতিকতার প্রত্যাবর্তন কিশোরগঞ্জ-৪ আসনে মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী ফজলুর রহমান’র বিজয় লাভ ত্রয়োদশ সংসদে নারী প্রতিনিধিত্ব: বিজয়ী ৭ প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকের উড়াল: রুমিন ফারহানার ৩৮ হাজারের বেশি ভোটে নিরঙ্কুশ জয় সিলেট বিভাগে জামায়াতে ইসলামী কোনো আসনে জয় পায়নি: ১৮টিতে বিএনপি ও ১টিতে খেলাফত মজলিস সিলেট-৬ আসনে বেসরকারি ফলে এমরান চৌধুরীর জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ ভোটগ্রহণ শুরু সিলেট-৬: প্রচার শেষ, ভোটের প্রস্তুতিতে কঠোর নিরাপত্তা সাংবাদিক আব্দুল খালিকের ভাইয়ের ইন্তেকাল: প্রেসক্লাবের শোক প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাস সংরক্ষণে এক অনন্য প্রয়াস : ‘গোলাপগঞ্জের পাঠশালা’

বিয়ানীবাজারে ৭ম মাসিক জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা: গল্প-কবিতার মেলবন্ধনে প্রাণবন্ত সন্ধ্যা

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

বিয়ানীবাজারে অনুষ্ঠিত হলো সাহিত্যপ্রেমীদের বহুল প্রতীক্ষিত ৭ম মাসিক “জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা”। গত ১০ অক্টোবর ২০২৫ ইং, শুক্রবার বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত গোলাবিয়া পাবলিক লাইব্রেরিতে জমে ওঠে সাহিত্য, সংগীত ও আবৃত্তির এক প্রাণবন্ত আসর।

আড্ডার প্রধান অতিথি চন্দগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক, কবি ও সাহিত্যিক ড. মোঃ হাফিজুর রহমান লিটু তাঁর বক্তব্যে বলেন—

“জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা বিয়ানীবাজারে সাহিত্যচর্চার এক নবজাগরণ ঘটাচ্ছে। এখানে তরুণ ও প্রবীণ লেখকদের একত্রে দেখা যায়, যা প্রমাণ করে—সাহিত্য এখনও আমাদের সমাজে জীবন্ত ও প্রাসঙ্গিক। কবিতা ও গল্প শুধু বিনোদন নয়, এটি চিন্তার বিকাশ ঘটায়, সমাজে মানবিকতার আলো ছড়ায়। আমি এই আয়োজনের সঙ্গে যুক্ত সকল কবি-লেখক ও আয়োজকদের ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “সাহিত্য আমাদের অন্তরের আলো। যে সমাজে সাহিত্যচর্চা জাগ্রত থাকে, সে সমাজ কখনও অন্ধকারে হারিয়ে যায় না। এই আড্ডা তরুণ প্রজন্মকে পাঠ, লেখা ও সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তুলবে—এটাই সবচেয়ে বড় সাফল্য।”

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, শিক্ষাবিদ ও গবেষক আতাউর রহমান, যিনি সাহিত্য ও জীবনের আন্তঃসম্পর্ক নিয়ে তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে শ্রোতাদের মুগ্ধ করেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন—

“আড্ডা মানেই শুধু বসে থাকা নয়—এটা আমাদের ভাবনার খেলা, অনুভূতির বিনিময়, কল্পনার উড়ান। লেখকদের স্বরচিত ও জীবন্ত কণ্ঠে কবিতা ও গল্প শোনার এই সুযোগ আমার কাছে এক গভীর অভিজ্ঞতা। সাহিত্য আমাদের জীবনকে প্রাণবন্ত করে, দেয় প্রেরণা ও মানবিকতার বার্তা।”

জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা’র বিশেষ অতিথি আজিজুর রহমান জয়নাল সদ্য জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মনোনীত হওয়ায় তাঁকে জুঁই প্রকাশ ও শেওলা সুতারকান্দি টিভি’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ ও গল্প পরিবেশনের মাধ্যমে নিজেদের সৃষ্টিশীলতা তুলে ধরেন বিশিষ্ট কবি ও নাট্যজন মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, কবি ও শিক্ষক মোঃ কবির আল মাহমুদ, কবি ও শিক্ষক মোঃ লুৎফুল হক চৌধূরী, সাংবাদিক ফয়জুল হক শিমুল, সবুজ বাংলা টিভির স্বত্বাধিকারী সাংবাদিক আব্দুল করিম, কবি ও ছড়াকার শেখ তাজ উদ্দিন আহমদ, শিক্ষক সাকিব মাহবুব, শিক্ষক মোঃ আল মামুন, টিম ফর কোভিড ডেথ বড়লেখা ও জুড়ী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহাব উদ্দিন-সহ বিয়ানীবাজারের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের অন্যান্য কবি ও লেখকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জুঁই প্রকাশ’র প্রতিষ্ঠাতা— কবি, লেখক ও প্রকাশক আজিজ ইবনে গণি।
তিনি বলেন,

“জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা এখন বিয়ানীবাজারের সাহিত্যচর্চার একটি নিরবচ্ছিন্ন অঙ্গন। এখানে আমরা সাহিত্যকে জীবনের সঙ্গে মেলাতে চাই, চাই প্রজন্মের পর প্রজন্মে সৃজনশীলতার আলোক ছড়িয়ে দিতে।”

সাংবাদিক সালেহ আহমদ ও কবি হামিদা বেগম ঝুমা’র সঞ্চালনায় সাহিত্য আড্ডায় ছিল গল্প, কবিতা, হাসি, অনুভূতি ও বন্ধুত্বের উচ্ছ্বাসে ভরপুর এক মনোমুগ্ধকর পরিবেশ।
মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে সুখরিয়া টেলিভিশন, সুবর্ণ বাংলা টিভি, ও গোলাবিয়া পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ।

শেষে কবি-লেখক-শ্রোতাদের প্রাণবন্ত অংশগ্রহণে ধ্বনিত হয় একটাই বার্তা—“সাহিত্য শুধু বই নয়, এটা জীবনের স্পন্দন।”

পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করে শুকরিয়া টিভি, সবুজ বাংলা টিভি ও শেওলা সুতারকান্দি টিভি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট