1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ভূমিপুত্রের আদর্শিক বিজয়: নৈতিকতার প্রত্যাবর্তন কিশোরগঞ্জ-৪ আসনে মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী ফজলুর রহমান’র বিজয় লাভ ত্রয়োদশ সংসদে নারী প্রতিনিধিত্ব: বিজয়ী ৭ প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকের উড়াল: রুমিন ফারহানার ৩৮ হাজারের বেশি ভোটে নিরঙ্কুশ জয় সিলেট বিভাগে জামায়াতে ইসলামী কোনো আসনে জয় পায়নি: ১৮টিতে বিএনপি ও ১টিতে খেলাফত মজলিস সিলেট-৬ আসনে বেসরকারি ফলে এমরান চৌধুরীর জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ ভোটগ্রহণ শুরু সিলেট-৬: প্রচার শেষ, ভোটের প্রস্তুতিতে কঠোর নিরাপত্তা সাংবাদিক আব্দুল খালিকের ভাইয়ের ইন্তেকাল: প্রেসক্লাবের শোক প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাস সংরক্ষণে এক অনন্য প্রয়াস : ‘গোলাপগঞ্জের পাঠশালা’

জেলা প্রশাসকের পরিদর্শন : বিয়ানীবাজারে জনবল সংকট কাটাতে পদক্ষেপের আশ্বাস

পঞ্চখণ্ড আই ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সোমবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দপ্তর সরজমিন পরিদর্শন করেছেন। তিনি উপজেলা প্রশাসন, থানা, স্বাস্থ্য কমপ্লেক্স ও পূজা মণ্ডপসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “বিয়ানীবাজারে চিকিৎসক, নার্স ও জনবল সংকট রয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে দ্রুতই সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রেরণ করা হবে।”

দাসগ্রামের পূজা মণ্ডপ ঘুরে দেখে তিনি আরো বলেন, “শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসন কাজ করছে। সবাইকে নিয়ে সিলেটকে নতুনভাবে সাজাতে চাই।”

এসময় বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান, থানা অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট