সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কলেজছাত্রী ফরিদা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

জুড়ি সংবাদদাতা :

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদা আক্তার (২২) নামের এক কলেজছাত্রী। তিনি বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের মেয়ে এবং জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের নিয়মিত ছাত্রী ছিলেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ডিগ্রি ফাইনাল বর্ষের প্রথম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওইদিন বিকেল ৫টার দিকে জুড়ী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষা শেষ করে ফরিদা তার ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে চালবন এলাকায় একটি কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে ভ্যানটির পেছনের অংশ তার মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সিলেটের পথে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফরিদা আক্তার মৃত্যুবরণ করেন।

তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ফরহাদ আহমেদ গভীর শোক প্রকাশ করে বলেন, “ফরিদা আমাদের কলেজের একজন নিয়মিত ও মেধাবী ছাত্রী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য দেন।”

ফরিদার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুরো এলাকায় শোকের মাতম চলছে এবং সকলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, সোমবার রাতে তারা এ দুর্ঘটনার খবর পান এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews