রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

নুরের ওপর হামলার নিন্দা, পুলিশের সংস্কারের ডাক— বিজয়নগরে এনসিপি নেতা হাসনাত

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

“রুমিন ফারহানার সৌজন্যে রাজনীতিতে ইতিবাচক বার্তা”

পঞ্চখণ্ড আই সংবাদ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “রুমিন ফারহানার এলাকায় এসেছি, তিনি আমাদের জন্য উপহার পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য ইতিবাচক।”

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা জাতীয় নাগরিক পার্টির এক উঠান বৈঠকে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। আমাদের সঙ্গে একটি বিষয়ে মনোমালিন্য থাকলেও আমরা তার এলাকায় আসার খবর পেয়ে তিনি তার লোকজন পাঠিয়েছেন, খোঁজ নিয়েছেন এবং উপহার পাঠিয়েছেন। এটি রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা—আমরা সেটি সাদরে গ্রহণ করেছি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “সাবেক ভিপি নুর ভাইয়ের ওপর হামলাটা আমাদের জন্য একটি মেসেজ। তারেক রহমানকে যেমন মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল, তেমন পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে, যদি আমরা নিয়ম বদলাতে না পারি। এজন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পুলিশের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা আমাদের ভাই। আপনারা এই পরিবর্তনের অংশ। পুলিশ সংস্কার কমিশনের জন্য ঐক্যবদ্ধ হোন। নইলে যে সরকারই আসুক, আপনাদের লাঠিয়াল বাহিনী হিসেবেই ব্যবহার করবে। পুলিশের সংস্কার না হওয়া দুঃখজনক, অবশ্যই সংস্কার করতে হবে।”

এনসিপির বিজয়নগর উপজেলা সমন্বয়ক প্রকৌশলী আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন—দলের দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, মো. আতাউল্লাহ, এনসিপি যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews