শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীধরায় এসএসসি উত্তীর্ণ ৩৯ শিক্ষার্থী সংবর্ধিত মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে! 

গুরুতর আহত নুরুল হক নুর, ঢামেকে ভর্তি

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এর আগে রাত ৯টার পর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় দলীয় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে নুরুল হক নুর ও শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন—তখনই পুলিশ লাঠিপেটা করে তাদের ওপর হামলা চালায়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, “পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী বিনা উসকানিতে হামলা চালিয়েছে। নুরুল হক নুর মারাত্মক আহত হয়েছেন এবং বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।”

এদিন সন্ধ্যায় একই এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। রাতের সহিংসতায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews