বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ? ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজারে শাহজালাল সমবায়ে আমানত কেলেংকারী : অর্থ ফেরতের দাবিতে মামলা, গ্রেপ্তার-২ বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

লন্ডনে সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সালিশ ব্যক্তিত্ব মরহুম মো: আব্দুল জলিলের স্মরণে লন্ডনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ জুলাই পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি হল রুমে আয়োজিত এ আয়োজনে বিপুলসংখ্যক কমিউনিটি নেতা ও প্রবাসী বিয়ানীবাজারবাসী অংশগ্রহণ করেন।

আয়োজনে সভাপতিত্ব করেন ঘুঙ্গাদিয়া ও মালিগ্রাম ট্রাস্ট ইউকের সভাপতি হাবিবুর রহমান ময়না।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক আবিদুর রহমান সিমু। দ্বিতীয় পর্বের সঞ্চালনা করেন আশফাক আহমদ ও মাহমুদ হোসেন সেলিম।

আলোচনা পর্বে মরহুম মো: আব্দুল জলিলের সমাজসেবা, ক্রীড়ানুরাগ, সালিশী বুদ্ধিমত্তা এবং ত্যাগের জীবন নিয়ে বক্তারা গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণ করেন।

সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি আশেক আহমদ আসুক, গ্লোবাল জালালাবাদ সভাপতি মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান ও ফয়জুর রহমান, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মো: আব্দুস শুকুর, টাওয়ার হেমলেটস কাউন্সিলের কাউন্সিলর কামরুল হোসেন মুন্না, ব্যারিস্টার মাসুদ আহমদ, আব্দুল মতিন, ফান্ড রাইজিং ডিরেক্টর আব্দুস শফিক, এনায়েত হোসেন সরওয়ার, আফসার খান সাদেক, বাবুল হোসেন, এম মাসুদ আহমেদ, আমিনুর রহমান সিমু, বদরুজ্জামান, সাহাব উদ্দিন কাজল, মুজাহিদুল ইসলাম, সাবেক ফুটবলার জসিম উদ্দিন ও আবুল কাসেম, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।

মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন লুৎফুর রহমান।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও পরে দোয়া পরিচালনা করেন শায়েখ আহমদ হাসান।

আরও উপস্থিত ছিলেন: সাবেক কাউন্সিলর মামুন রশীদ, জসিম উদ্দিন, জুবের আহমদ, আবুল কালাম, সাংবাদিক ফয়সল মাহমুদ, শামসুর রহমান সুমেলসহ বহু প্রবাসী।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews