শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

বিয়ানীবাজারে সরকারি পুকুর দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের দাবি : গণঅধিকার ফোরামের স্মারকলিপি

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, পঞ্চখণ্ড আই |

বিয়ানীবাজার পৌর শহরে অবস্থিত সরকারি পুকুরসমূহ দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করার দাবিতে বিয়ানীবাজার গণঅধিকার ফোরাম একটি স্মারকলিপি প্রদান করেছে।

১৩ জুলাই ২০২৫, শনিবার—গণঅধিকার ফোরামের একটি প্রতিনিধি দল বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিয়ানীবাজার পৌর এলাকার দক্ষিণ বাজার ও আশপাশের অঞ্চলে সরকারি নামে অন্তর্ভুক্ত একাধিক পুকুর রয়েছে, যেগুলো এক সময় সাধারণ মানুষের পানির প্রয়োজন মেটাতে ব্যবহৃত হতো। বর্তমানে এসব পুকুরের অনেক অংশ দখল ও বর্জ্য দূষণে আক্রান্ত হয়ে জনস্বার্থে পরিত্যক্ত হয়ে পড়েছে। বিশেষ করে দক্ষিণ বাজার পাড়ার পুকুরটির দক্ষিণ পাশ অবৈধ দখলের ফলে সংকুচিত হয়ে পড়েছে এবং পশ্চিম পাশে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে।

গণঅধিকার ফোরামের পক্ষ থেকে তিনটি দাবির ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়—

এ প্রসঙ্গে গণঅধিকার ফোরামের আহ্বায়ক মো. মোস্তফা উদ্দিন বলেন, “এই শহরের পরিবেশ রক্ষা ও পানি সংকট নিরসনে পুকুরগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া সময়ের দাবি। সরকারি পুকুর জনগণের সম্পদ, কোনো ব্যক্তির নয়।”

এ সময় সংগঠনের সদস্যসচিব মো. আব্দুল হামিদও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে গণঅধিকার ফোরাম আশাবাদ ব্যক্ত করেছে, স্মারকলিপিতে উত্থাপিত দাবিসমূহ যথাযথ গুরুত্ব দিয়ে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews