পঞ্চখণ্ড আই ডেস্ক :
আসন্ন বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক.–এর ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে মান্নান-দুখু পরিষদ তাদের প্যানেল ঘোষণা করেছে। সভাপতি পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সভাপতি জনাব আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক পদে থাকছেন বর্তমান কোষাধ্যক্ষ জনাব আব্দুল হান্নান দুখু। তবে চমক এসেছে কোষাধ্যক্ষ পদে—নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন সার্টিফাইড পাবলিক একাউন্টেন্ট (CPA) এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী জনাব রুহেল আবেদীন।
গতকাল ৬ জুলাই (রোববার) রাতে নিউইয়র্কের ওজন পার্কে অবস্থিত আল-মদিনা পার্টি হলে এক সভার মাধ্যমে এই প্যানেল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্যানেল নির্বাচন কমিটির সিনিয়র সদস্য জনাব রফিক উদ্দিন তোতা, আর প্যানেলের ঘোষণা দেন কমিটির পক্ষে জনাব মো: জামাল হোসেন।
সভা পরিচালনা করেন জনাব ইফজাল আহমদ ও জনাব শাহীন জলিল। প্যানেল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব বুরহান উদ্দিন কফিল, ময়নুল হোসেন, বেলাল আহমদ, নুরুল খান, কয়ছর আহমদ, বুদুল মিয়া, ফয়জুল হক, জামাল হোসেন, কামাল আহমদ, নিজাম উদ্দিন, হেলিম উদ্দিন, আব্দুল কাদির, জহির আহমদ জুয়েল, নুরুল হক, আব্দুল কুদ্দুছ টিটু, আব্দুল হাকিম, খলকুর রহমান, আব্দুল হক বুলই, সাব্বির আহমদ প্রমুখ।
নতুন কোষাধ্যক্ষ প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান জনাব রুহেল আবেদীন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতা কামনা করেন তিন নেতৃবৃন্দ—মান্নান, দুখু ও রুহেল।
সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান সাবু, জনাব সিরাজ উদ্দিন, নজিবুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মিসবাহ উদ্দিন, মুক্তা মিয়া, আব্দুল মতিন, গিয়াস উদ্দিন, আলাল উদ্দিন, আয়নুল হুদা মজুমদার, মতিন উদ্দিন, ডা. শরফ আহমদ, দুদু মিয়া, আব্দুল হান্নান, ছমির উদ্দিন, ময়েজ মিয়া, আবু তৈয়ব তালহা, আব্দুন নুর, আসাদ উদ্দিন, রেজা আহমদ, তাজ উদ্দিন, ডেভিড হাসান স্বপন, আব্দুর রউফ মিষ্টু, আলতাফ হোসেন চৌধুরী, সুনের উদ্দিন, শাহীন মালিক, আবু আহমদ, রুমেল আহমদ, মিসবাহ আহমেদ, খালেদ হোসেন, আব্দুস সামাদ, উজ্জ্বল আহমদ প্রমুখ।
সভা শেষে আমন্ত্রিত অতিথিগণ একসঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন, যা ছিল সম্প্রীতির এক মনোজ্ঞ মিলনমেলা।
সূত্র: আব্দুল কুদ্দুছ টিটু' টাইমলাইন থেকে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯