শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ “আগে যোগ-বিয়োগ ও বাংলা পড়া শিখান, না পারলে ব্যবস্থা” — প্রাথমিক শিক্ষায় প্রতিমন্ত্রীর এক মাসের আল্টিমেটাম পঞ্চখণ্ড হরগোবিন্দ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘিরে উত্তাল বিয়ানীবাজার গ্রামের রাজনৈতিক লোডশেডিং ও লৌকিকতা ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স

তেরাদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম স্যার আর নেই

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন স্যার(৫৪) আজ (৭ই মার্চ) বিকালে তাঁর সিলেটস্থ বাসভবনে ইন্তেকাল হইয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

নিজাম উদ্দিন স্যার একজন সৎ, সহজ সরল, ভদ্র, অমায়িক এবং ধার্মিক মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষা পরিবার হারালো একজন গুনি মানুষকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য ছাত্র ছাত্রী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখেগেছেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি বিয়ানীবাজার শাখা ও বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ- এর পক্ষ থেকে নিজাম উদ্দিন স্যারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। শিক্ষক নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ যেন শোকাহত পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বিয়ানীবাজার শাখার সভাপতি আব্দুদ দাইয়ান, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ-এর সভাপতি মোঃ আতাউর রহমান ও সচিব অসীম কান্তি তালুকদার।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews