বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
রায়নগরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতিসহ তিনজনকে গলা কেটে হত্যা মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন

১১ দফা দাবিতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মহাসমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) ব্যানারে শেয়ারবাজারের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা রাজধানীর মতিঝিলে সমাবেশ করছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরোনো ভবনের সামনে এ সমাবেশ শুরু হয়, যেখানে হাজারের বেশি বিনিয়োগকারী অংশ নেন।

বিনিয়োগকারীরা শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে ১১ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য

বিনিয়োগকারীদের ১১ দাবি হলো-

১. বিএসইসি ও আইসিবি চেয়ারম্যানের অপসারণ: দ্রুত তাদের অপসারণ করে নতুন যোগ্য চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে শেয়ারবাজার বাঁচাতে হবে।

২. গেইন-ট্যাক্স বাতিল: বর্তমান মার্কেট পরিস্থিতির কারণে গেইন-ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।

৩. অযাচিত হস্তক্ষেপ বন্ধ: বাজারে অযাচিত হস্তক্ষেপ (যেমন: তদন্ত, অসময়ে জেড গ্রুপে প্রেরণ) বন্ধ করতে হবে।

৪. জেড ক্যাটাগরি নীতিমালা সংস্কার: তালিকাভুক্ত কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর বিধান পুনর্বিবেচনা করতে হবে, কারণ এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন।

৫. ন্যূনতম ৫০ শতাংশ ডিভিডেন্ড: কোম্পানিগুলোকে তাদের আয়ের অন্তত ৫০ শতাংশ ডিভিডেন্ড প্রদান করতে বাধ্য করতে হবে।

৬. সম্পূর্ণ বিনিয়োগ নিশ্চিতকরণ: ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবির শেয়ারবাজারে বিনিয়োগ শতভাগ কার্যকর করতে হবে।

৭. সংস্কারের অগ্রগতি প্রকাশ: টাস্ক ফোর্সের সংস্কারগুলো দ্রুত মিডিয়ার মাধ্যমে বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের জানাতে হবে।

৮. ন্যূনতম শেয়ার ধারণ: কোম্পানিগুলোকে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের নিয়ম অবিলম্বে কার্যকর করতে হবে।

৯. মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগ: বিএসইসি’র মাধ্যমে অন্তত ১০টি মিউচ্যুয়াল ফান্ডকে দ্রুত বাজারে বিনিয়োগে আনতে হবে।

১০. বোর্ড পুনর্গঠন: তালিকাভুক্ত কোনো কোম্পানি পরপর দুই বছর লভ্যাংশ দিতে ব্যর্থ হলে তাদের বোর্ড পুনর্গঠন করতে হবে।

১১. ফোর্স সেল বন্ধ: বিনিয়োগকারীদের সুরক্ষায় ফোর্স সেল বন্ধ করতে হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews