বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা ধৈর্য্যই হলো জ্ঞানের সর্বোত্তম যাকাত আবর্জনার স্তূপ পেরিয়ে জাতীয় স্বীকৃতি: খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পদকজয়ের গল্প রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ?

ভারতে আওয়ামীলীগের শীর্ষ চার নেতা গ্রেফতার: তাদের বিরুদ্ধে রয়েছে অবৈধ অনুপ্রবেশ, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ চার নেতাকে গ্রেফতার করেছে মেঘালয় রাজ্যের শিলং পুলিশ।

রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ টাউন হাতিয়ারা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঐ রাতেই তাদেরকে মেঘালয়ের রাজধানী শিলং থানায় আনা হয়েছে।

গ্রেফতাররা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহ-সভাপতি রিপন ও সদস্য জুয়েল।

এছাড়া অন্য পলাতক আসামি হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু।

সূত্রমতে, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিকে কলকাতায় অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ‘তাদেরকে শিলংয়ের ডাউকি থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর ১৯(১০)২৪। মামলায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, ছিনতাই ও ডাকাতির অভিযোগ আনা হয়েছে।’

ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে শিলং পাড়ি দেন। শিলং শহরে প্রথমে তারা একটি হোটেলে অবস্থান নেন। পরে শহরে একটি বাসা ভাড়া নিয়ে থাকেন। মেঘালয়ের ডাউকি থানার একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

সূত্রমতে, গত ৫ নভেম্বর শিলং থেকে তারা কলকাতায় স্থানান্তরিত হন। কলকাতার আবাসস্থল থেকে নাসির, মুক্তি, রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকেও গ্রেফতার করে শিলং পুলিশ। পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর হস্তক্ষেপে মামলার এজহারে নাম না থাকা ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেয়া হয়।

এদিকে শিলং পুলিশ সূত্র জানিয়েছে, সিলেট থেকে পলাতক আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন খান ও যুবলীগ সভাপতি মুক্তিসহ সবাই শিলং অবস্থানকালে তাদের আবাসস্থলে একটি ধর্ষনের ঘটনা ঘটে। একই ফ্লাটে অবস্থান করায় ধর্ষণ ঘটনায় ভুক্তভোগী ছয়জনকে আসামি করে শিলং থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তাদের গ্রেফতার করেছে। আরো দুইজন আসামি পলাতক রয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews