বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে টিলাধসে স্বামী-স্ত্রী সন্তান নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৪৩২ বার পড়া হয়েছে

সিলেটে অতিবর্ষণ
পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেট নগরীর চামেলীবাগে টিলাধসে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টার দিকে টিলাধসে মাটিচাপা পড়েন একই পরিবারের সাতজন। তাৎক্ষণিক চারজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গেলেও বাকি তিনজন মাটিচাপা পড়া ছিলেন। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর সেনাবাহিনীর চেষ্টায় তিনজনকে মৃত উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতরা হলেন চামেলীবাগ ২ নম্বর সড়কের ৮৯ নম্বর বাড়ির মৃত রফিক উদ্দিনের ছেলে করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শামীমা আক্তার রোজী (২৫) এবং তাদের সন্তান তানিম (২)।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘‌এখন বর্ষা মৌসুম। বর্ষায় টিলায় ভূমিধসের ঘটনা প্রায়ই আমরা দেখতে পাই। ঝুঁকিপূর্ণ টিলার আশপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা নেয়া হবে। টিলায় নিহতদের পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হবে।’

সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, টিলার পাদদেশে রহিম উদ্দিন ও তার ভাই করিম পরিবার নিয়ে বসবাস করতেন। তারা স্থানীয় বাসিন্দা। ভোর ৬টার দিকে বৃষ্টির সময় টিলাধসে ঘরের ওপর পড়ে গেলে তারা চাপা পড়েন।

সিলেট ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘‌ফায়ার সার্ভিসের তিনটি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।’

সিলেট আবহাওয়া অফিসের সহকারী পরিচালক সজীব হোসাইন জানান, গতকাল সকাল ৬টা-৯টা পর্যন্ত ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews