মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শূন্য থেকে দশ : মানুষ, রাষ্ট্র ও বিনয়ের গণিত ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন, ভোট আজ ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জনকল্যাণ সমিতির স্মারকলিপি 

বিয়ানীবাজারে পাশের হার এসএসসিতে ৬৭.৯০, দাখিলে ৬৯.১৬ ও ভোকেশনালে ৪৭.২৭ শতাংশ

  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ৪৬১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক: ২০২৪ সনের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বিয়ানীবাজার উপজেলার ফলাফল আশানুরূপ হয়নি। এবার বিয়ানীবাজার উপজেলায় এসএসসিতে ৬৭.৯০, দাখিলে ৬৯.১৬ ও ভোকেশনালে ৪৭.২৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করে।

শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার থেকে অংশগ্রহণ করে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫৪৬ জন শিক্ষার্থী। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৪০৮ জন। গড় পাশের হার ৬৭.৯০ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬১ জন শিক্ষার্থী।

এবারও বিয়ানীবাজার উপজেলায় পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তির শীর্ষ তালিকা অনুযায়ী যথাক্রমে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন-১১টি, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়-৯টি, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়-৮টি, দাসউরা উচ্চ বিদ্যালয়-৫ টি সহ উপজেলার মোট ৬১জন জিপিএ-৫ অর্জন করেছে।

এদিকে দাখিল ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ৩৮৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৫ জন। পাশের হার ৬৯.১৬ শতাংশ।

একমাত্র ভোকেশনাল কেন্দ্র হিসেবে বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২৬ জন শিক্ষার্থী, পাশের হার ৪৭.২৭ শতাংশ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews