শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

ট্রেনিং সেন্টার থেকে শিক্ষক নিখোঁজ

  • প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৫৬০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক: একই দিনে দুটো সম্মানি ভোগের আশ্রয়ে মোস্তফা কামাল সরদার নামক জনৈক শিক্ষক প্রশিক্ষণ থেকে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ইউআইটিআরসিই, বিয়ানীবাজার কেন্দ্রে বেসিক আইসিটি ট্রেনিং ফর টিচার্স প্রশিক্ষণের আজ ৮ম দিন। ৮ম দিনে (১৩ মার্চ ২০২৪খ্রি.) উপস্থিতি সীটে স্বাক্ষর করে পলায়নকৃত শিক্ষক মো. মোস্তফা কামাল সরদার অজ্ঞাত কারণে নিখোঁজ হন। তার কর্মস্থল বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। তিনি ঐ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক।

এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মৌলদুর রহমান জানান, “আমি তো আমার অফিসে সকাল থেকেই বসে আছি। আমার কাছ থেকে কেউ ছুটিও গ্রহণ করেনি।” এ প্রসঙ্গে সংশ্লিষ্ট মুল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সংশ্লিষ্ট শিক্ষক স্কুলে ফিরেছেন। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক এ প্রতিবেদককে আরও জানান, ম্যানেজিং কমিটির সভাপতির সাথে যোগাযোগ করে বিনা অনুমতিতে প্রশিক্ষণ ত্যাগের বিহীত ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে অপর এক সূত্র জানিয়েছে, নিখোঁজ মো. মোস্তফা কামাল সরদার একদিকে প্রশিক্ষণে উপস্থিতি স্বাক্ষর দিয়ে প্রশিক্ষণ ভাতা তুলছেন ও একই সময়ে অপরদিকে নিজ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার পর্যবেক্ষক হিসেবে সম্মানি ভোগ করছেন। একই ব্যক্তি একই সময়ে দু’টি সম্মানি কিভাবে ভোগ করবেন, এ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকের চতুরতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে দায়িত্বশীলদের দৃষ্টি দেয়া দরকার।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews