শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটি ভাষাকে অপমান মানে:  বাংলাদেশের বহুত্বকেই অপমান আইন ও ন্যায়ের সংসদীয় অঙ্গনে এমরান আহমদ চৌধুরীর নতুন অধ্যায় বিয়ানীবাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা সম্পন্ন বিয়ানীবাজার মডেল মসজিদ বাস্তবায়নে অগ্রযাত্রা: আজ ইউএনও বরাবর ৬৫ শতক ভূমির প্রস্তাব পেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব

দাঁতের হলদে ভাব দূর করতে কী করবেন?

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

ঝকঝকে দাঁতের প্রাণখোলা হাসির সৌন্দর্যই আলাদা। অনেকের দাঁতে থাকে হলদে ছোপ। নিয়মিত দুই বেলা দাঁত ব্রাশ করার পরেও যেতে চায় না এই দাগ। জেনে নিন এই বিড়ম্বনার ঘরোয়া কিছু সমাধান সম্পর্কে।

দাঁত ঝকঝকে করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। এটিকে হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে তা দিয়ে ব্রাশ করলে দাঁতে জমে থাকা প্লাক এবং ব্যাকটেরিয়া চলে যাবে এবং দাঁত উজ্জ্বল হবে। এই পেস্টটি কিছুক্ষণ দাঁতে লাগিয়ে পানি দিয়ে দাঁত ধুয়ে ফেলতে হবে।

হলুদ দাঁত পরিষ্কার করতে কলার খোসাও বেশ কার্যকর। সকালে ঘুম থেকে উঠে কলার খোসার ভেতরের সাদা অংশ কিছুক্ষণ ঘষুন দাঁতে। এরপর পরিষ্কার করে ফেলুন দাঁত।

১ চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ বেকিং সোডা ও পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। টুথব্রাশে এই পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করুন। কয়েক মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন পানি দিয়ে।

কমলার খোসা ফেলে না দিয়ে দাঁতে ঘষে নিন। এতে থাকা অ্যাসিডিক উপাদান দাঁতের হলুদ ভাব দূর করতে সাহায্য করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।

টুথপেস্টের উপর লবণ ছিটিয়ে দাঁত ব্রাশ করুন। দাঁতের হলদে ভাব দূর করবে এটি।
এক ভাগ আপেল সাইডার ভিনেগার ও দুই ভাগ পানি মিশিয়ে তৈরি করুন দ্রবণ। দুই মিনিট গার্গল করুন এটি দিয়ে। নিয়মিত করলে দাঁতের হলদে ভাব দূর হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews