মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ধাপে ধাপে আবাসিক গ্যাস সংযোগ তুলে দিতে চায় সরকার বিয়ানীবাজার থানার ধারাবাহিক অভিযানে মাদক, চোরাচালান ও চুরি দমনে সাফল্য; ৫ জন গ্রেফতার পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি: সংবাদকর্মী মাসুম আহমদের পরিবারকে মারধর, ভাড়া করা প্রাইভেটকার ছিনতা বিয়ানীবাজারে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ গাছের চারা বিতরন ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত

‘শ্রীধরা ওয়েল ফেয়ার ট্রাস্ট’ ইউকে’র বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৮৭ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যস্থ শ্রীধরা ওয়েল ফেয়ার ট্রাস্ট’র বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত জাকজমক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের প্রবাসীদের প্রাণের স্পন্দন “শ্রীধরা ওয়েল ফেয়ার ট্রাস্ট” ইউকের বার্ষিক সম্মেলন গত ২১ জানুয়ারি, ২০২৪খ্রি. লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি রেডব্রিজ বারার কাউন্সিলর কবির মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান সেলিম এবং সদস্য নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল শফিক, বদরুল আলম, রফিক উদ্দিন, শাহেদ আহমেদ, আব্দুল আহাদ, আব্দুল বাতিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি কাউন্সিলর কবির মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক ও আর্থ সামাজিক কার্যক্রমে সাহায্য ও সহযোগিতার জন্য গ্রামবাসীর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং ট্রাস্টের চলমান কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করে বলেন, শ্রীধরা ওয়েল ফেয়ার ট্রাস্ট গত এক বছরে প্রায় ১৮ লাখ টাকার উপরে ফান্ডরাইজিং করে গ্রামের উন্নয়নে আপ্রাণ চেষ্টা করেছে।

অনুষ্ঠানে গ্রাজুয়েশন, এ লেভেল ও জিসিএসই’র ১৫ জন কৃতি শিক্ষার্থীকে দেয়া সংবর্ধনায় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। একইসাথে ট্রাস্টের ট্রাস্টি রেহানা রহমান শিক্ষকতা ও কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় সম্প্রতি ব্রিটেনের রাজা কিং চার্লসের জন্মদিন উপলক্ষে ব্রিটেনের সর্বোচ্চ সম্মাননা পদবী ওবিই খেতাব লাভ করেন। সেই স্বীকৃতির জন্য তাঁকেও সংবর্ধনা প্রদান করা হয়।

এদিকে ছাবিয়া খাতুন ও শাফিয়াত মাহমুদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেডব্রিজ বারার মেয়র কাউন্সিলর জোৎস্না ইসলাম , টাওয়ার হ্যামলেট বারার স্পিকার জাহেদ চৌধুরী, মানবাধিকার সংগঠক ও জেসি ডাব্লুআইয়ের সাবেক প্রধান নির্বাহী হাবিব রহমান, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কাউন্সিলর কবির হোসেন, কাউন্সিলর শাফি আহমেদ, কাউন্সিলর কামরুল হোসেন মুন্না, কাউন্সিলর আব্দুল মালেক।
ইকবাল হোসেন শিবলি’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ট্রাস্টের আয়-ব্যয় হিসাবের বিবরণ তুলে ধরেন ট্রাস্টের কোষাধ্যক্ষ আবদুল জলিল। অবশেষে মধ্যাহ্ন ভোজন ও রাফেল ড্রয়ের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews