শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

শিক্ষকদের ক্ষমতায়নের মাধ্যমেই ঘটবে শিক্ষার উন্নতি

  • প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৬৪১ বার পড়া হয়েছে

পাঠদানের মধ্যেই শিক্ষকদের দায়িত্ব শেষ হয় না। শিক্ষার্থীর রুচি, মানসিকতা ও সৃজনশক্তি বিকাশে শিক্ষক অগ্রণী ভূমিকা পালন করবেন।

শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যানে বাস্তব সিদ্ধান্ত নিতে সাহসী ও যোগ্য করে তুলতে হবে। শিক্ষকের অধিক ক্ষমতায়নের মাধ্যমে শিক্ষার উন্নতি ঘটবে।

তাই শিক্ষকদের সুবিধা ও ক্ষমতা বৃদ্ধি করতে হবে। সরকার সে পথেই যাচ্ছে। শিক্ষকরাই শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে কর্মসংস্থানের পথ তৈরি করতে পারেন। আমাদের টিকে থাকতে হলে স্মার্ট বাংলাদেশ গড়ার বিকল্প নেই।

শুক্রবার (১৯ জানুয়ারি) ওয়াসা মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সরকার এবং বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকদের সবচেয়ে বেশি সম্মানিত করছেন। তিনি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ওপর জোর দিতে শিক্ষকদের অনুরোধ করেন। পৃথিবীর অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করার বিকল্প কিছু নেই। তাই নানান ভাষা ও হাতে কলমে শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে শিক্ষকদেরকে।

শামসুদ্দীন শিশিরের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. রেজাউল করিম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ণ নাথ, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহিদুল ইসলাম, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুদীপা দত্ত, শিক্ষক নেতা অধ্যাপক আবু তাহের চৌধুরী, এম ই এস কলেজের অধ্যক্ষ সারোয়ার আলম, বিসিএস শিক্ষক সমিতির পক্ষে প্রফেসর আমিরুল মোস্তফা, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সিটি করপোরেশন স্কুল এণ্ড কলেজের পক্ষে অধ্যক্ষ আবু তালেব প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews