শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক

প্রাথমিক শিক্ষক সমিতি বিয়ানীবাজার শাখার সভাপতি সুলেমান, সম্পাদক বিমল পাল

  • প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৬২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিয়ানীবাজার উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ২৬ নভেম্বর ২০২৩খ্রি. দুপুরে বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক খালেদ সাইফুদ্দীন জাফরীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সুলেমান আহমদের সঞ্চালনায় সভায় নতুন কমিটি গঠনের পাশপাশি শিক্ষক সমাজের উন্নয়ন, পারিপাশ্বিক সমস্যা থেকে উত্তরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিশনার আবুল হোসেন চৌধুরী, কবির আহমদ, মতছিম আহমদ, কয়সর আহমদ, সন্তোষ পাল, খালেদ আহমদ, কফিল উদ্দিন, মো মুছলেহ উদ্দিন, সুমত ভট্টাচার্য, বিশ্বজিত মালাকার, জয়নুল ইসলাম, বিমল পাল, মো নাজিম উদ্দিন, ছফর উদ্দিন, জুয়েল আহমদ, শেখ তাজ উদ্দিন, মোস্তফা উদ্দিন প্রমুখ ।

সভায় উপস্থিত সকলের সম্মতিতে সুলেমান আহমদকে সভাপতি, কবির আহমদকে নির্বাহী সভাপতি, বিমল পালকে সাধারণ সম্পাদক, মো. মুছলেহ উদ্দিনকে নির্বাহী সাধারণ সম্পাদক, খালেদ আহমদকে সিনিয়র যুগ্ম সম্পাদক, ফয়জুল হক ও লোকমান আহমদকে যুগ্ম সম্পাদক এবং হোসেন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি গঠন করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews